টাঙ্গাইল

গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের একমাত্র ‘ইংলিশ ভার্সন’ উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১০টায়, স্কুল প্রাঙ্গণে প্লে গ্রুপ-তৃতীয় শ্রেণী পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়।

স্কুলের অধ্যক্ষ মো. ফজলুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্কুলের সহ-সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মো. শামসুল আলম এবং শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

গোপালপুরের সাবেক ইউএনও পারভেজ মল্লিকের পরিকল্পনায়, উপজেলা কম্পাউন্ডের মধ্যে ২০২২সালে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ