রাজধানী

ট্রাফিক আইন লঙ্ঘনে ১৩৫০ মামলা ডিএমপির

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৩৫০টি মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ।

রবিবার এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫০টি মামলা দেওয়া হয়েছে। এছাড়া, অভিযানকালে ৩১টি গাড়ি ডাম্পিং ও ৫৬টি গাড়ি রেকার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ