Uncategorized

জনগণের অংশগ্রহণই নির্ধারিত হবে আমরা কি চাই: জোনায়েদ সাকি

আজ ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মিয়লনায়তন, কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবীতে গণসংলাপ অনুষ্টিত হয়।গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, একাত্তরে যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে ব্যার্থ হয়েছে চব্বিশে তা হতে দেয়া হবে না।

জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের উপর দাড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারই হবে এই রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার।
দলের নির্বাহী সমন্বয়কারী জননেতা আবুল হাসান রুবেল বলেন জননেতা আবুল হাসান রুবেল বলেন শহীদদের রক্তের ঋণই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা।

এই বিভাগের আরও সংবাদ

জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সত্যিকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বদল ঘটানো সম্ভব। গণসংহতি আন্দোলন সে কারণেই দেশব্যাপি গণসংলাপের আযোজন করে জনগণের মতামত গ্রহণ করছে। শিক্ষা, স্বাস্থ্য সর্বাধিক মনযোগ দিয়ে সুস্থ দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষের দিতে এগোবে। আর এরকম দেশ গড়ে তোলার জন্য সাংবিধানিক, রাজনৈতিক, বিচার বিভাগীয় সংস্কার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই হতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অগ্রাধিকার।

আরো বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, ঢাকা মহানগর উত্তরের সদস্য রতন তালুকদার, কুমিল্লা আরো বক্তব্য রাখেন বিএনপির মহানগর আহ্বাযক উদবাতুল বারী আবু, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দীন আহমদ, ভাসানী অনুসারী পরিষদের জেলা সহসভাপতি মোতাহার হোসের বাবুল, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ মাহমুদ পারভেজ, কুমিল্লা জজ কোটের এ্যাডভোকেট আরিয়া ইমাম, কুমিল্লা মহানগর জিএসডির আহ্বায়ক শিরিন আকতার, বিশিষ্ট ব্যবসায়ী খসরু আহাম্মেদ, কুমিল্লা মহানগর, জেলা ও থানার নেতৃবৃন্দ। সভায় জেলা সদস্য সচিব মুহাম্মদ হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন ইমন।

এই বিভাগের আরও সংবাদ