বাগেরহাট

চিতলমারীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান ও উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে বাগেরহাটের চিতলমারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘন্টা ব্যাপী চিতলমারী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা মোঃ আহমেদ ইকবাল,উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল- মারুফ,সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, মেডেকেল অফিসার ডাঃ আবু ইসানুর , সমাজ সেবা কর্মকর্তা মোঃসোহেল পারভেজ, সহকারী প্রগ্রামার মোঃ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ