Uncategorized

বিজয় উৎসবে মালয়েশিয়ায় প্রবাসীদের মিলন মেলা

মালয়েশিয়া থেকে আবুল মাজন রনি: মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বিজয় উৎসব ও আইকনিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় উৎসব উদযাপন করা হয়।

গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সে মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরাম অনুষ্ঠানের আয়োজন করেন।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনা। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলার কন্সুলার রাসেল রানা, কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফসহ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।

দর্শকদের জন্য দেশীয় সংস্কৃতি বিষয়ে নানান পরিবেশনা ছিলো। বিজয় দিবসকে স্মরন করে দিনব্যাপী নাচ, গান, ফ্যাশনশো, নাটক, কৌতুক, শিশু কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে একই স্থানে আয়োজন করা হয় মেলা। মেলার স্টলে নানান জিনিসের পসরা সাজিয়ে রাখেন সৌখিন ব্যবসায়ীরা। স্টলগুলোতে পাওয়া যায় দেশিয় খাবার, পোষাক, নানান ধরণের জিনিসপত্র।

এসময় এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বিজয় দিবসের এ আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মাঝে দেশিয় সংস্কৃতির বিস্তার ঘটাতে চাই। প্রবাসে থাকলেও বাংলাদেশিরা যাতে দেশিয় সংস্কৃতির মাঝেই থাকেন তার জন্য আমাদের এ আয়োজন।

দিনব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ঢাকা থেকে যোগ দেন চিত্রনায়ক জাহেদ খান, মডেল অভিনেত্রী প্রিয়াংকা জামান, কণ্ঠশিল্পী আনিসা বিনতে আব্দুল্লাহ, জাতীয় শিশু-প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত আসুজা তানিন প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক কাজ করেন মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন- বিএসওএম।

এই বিভাগের আরও সংবাদ