বাগেরহাট
চিতলমারীতে ডিবি পুলিশের অভিযানে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার ১


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে দেশিয় অস্ত্রসহ ইসরাফিল মাঝি (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (২৩ ডিসেন্বর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবির (ভারপ্রাপ্ত ওসি) বিপ্লব রায়ের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সাড়ে চাঁর আনি গ্রামের জলিল মাঝির ছেলে ইসরাফিল মাঝির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার বাড়ি থেকে ৭টি রামদা, একটি ভেলা,একটি চাপাতি, তিনটি বেতের তৈরি ঢাল উদ্ধার করা হয়েছে।
বাগেরহাট ডিবি পুলিশের (ভারপ্রাপ্ত ওসি) এস,আই বিপ্লব রায় বলেন,ইসরাফিলের বাড়িতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ ইসরাফিলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইননানুগত ব্যাবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।





