খুলনা

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা ব্যুরো : খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত হয়েছেন। ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে উক্ত ঘটনা ঘটে। আহত যুবক উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের আ: কাদেরের ছেলে মো: সাব্বির (২৫)। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির সন্ধ্যায় বাড়ি ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসলে তিনি কথা বলতে বলতে বাড়ির বাইরে আসেন। এর কিছুক্ষণ পর দু’টি মোটরসাইকেলযোগে ৪ জন ব্যক্তি আসে এবং সাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি তার শরীরের পিছনে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর তারা ( স্থানীয়রা) তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যায়। পরবর্তীতে তাকে সেখান থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রূপসা থানার অফিসার ইনখুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহতচার্জ ( ওসি) মো: মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংবাদ শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ