গাজীপুর

ভৃঙ্গরাজ গ্রামে ৪৮তম তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান,  লীলাকীর্তন ও মহোৎসব উদযাপিত

রনজিত কুমার পাল (বাবু), ভৃঙ্গরাজ,কালিয়াকৈর থেকে: বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় স্বর্গীয় বলাই চাঁদ পালের প্রতিষ্ঠিত শ্রীশ্রী রাধাগোবিন্দ আশ্রমের উদ্যোগে ৪৮তম বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন ও মহোৎসব -২০২৪ হাজার হাজার ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদযাপিত হয়েছে।

১০ ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর -২০২৪ পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ করেছেন- শ্রী রাহুল কৃষ্ণ দাস (সুনামগঞ্জ)
১৬ই ডিসেম্বর সোমবার শ্রীমদ্ভাগবত পাঠান্তে নামযজ্ঞের অধিবাস কীর্তন পরিবেশন করেছেন- হরিলাল সরকার ও তার দল।

অধিবাস অন্তে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৭ ডিসেম্বর হতে ১৯ ডিসেম্বর পর্যন্ত। নামসুধা পরিবেশন করেছেন- জয়গুরু সনাতন সম্প্রদায় (ফরিদপুর), গৌর বাণী সম্প্রদায় (ঝিনাইদহ), গকুল কৃষ্ণ সম্প্রদায় (গোপালগঞ্জ), গৌর সুন্দর সম্প্রদায় (খুলনা), কানাই বলাই সম্প্রদায় (খুলনা), শ্যামা সম্প্রদায় (মাগুরা)

শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হয় ২০ ডিসেম্বর শুক্রবার। লীলাকীর্তন পরিবেশন করেছেন- বন্দনা রাহা (ভারত),পলাশ রায় (ভারত),অধ্যাপক মিহির কান্তি ঘোষ (পাবনা), দীপ্ত পাল (কালিয়াকৈর,গাজীপুর)।

অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল সহ হাজার হাজার ভক্তবৃন্দ।

২১শে ডিসেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হবে মহাপ্রভুর ভোগরাগ ও কুঞ্জভঙ্গ। ২২ ডিসেম্বর রবিবার দধি মঙ্গল ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে এবারের ৪৮তম নামযজ্ঞ উৎসবের কমর্সুচীর সমাপন ঘটবে।

নামযজ্ঞ উৎসব কমিটির কর্মকর্তা শ্রী শংকর পাল বলেন বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় ৪৮তম নামযজ্ঞ উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতায় সফল ভাবে চলছে।ভগবান দেশ তথা বিশ্বের সকলের সার্বিক মঙ্গল ও কল্যান করুক এটাই আমাদের প্রার্থনা।

এই বিভাগের আরও সংবাদ