বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে লক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে কর্মশালা


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে লক্ষে গনমাধ্যম কর্মীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ দেবনাথ।
দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ এর স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল এর সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াদার বাস্তবায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশের ফাস্ট সেক্রেটারী মার্কুস ডেভিস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, এস এফ এলআই এর কো-অর্ডিনেটর সামিয়া করিম, সভাপতিত্ব করেন প্রকল্পের বাস্তবায়নকরী সংস্থা ওয়াদা এর চেয়ারম্যান এন্ড সিইও নিলুফা আক্তার ইতি।
সঞ্চালনায় করেন, ওয়াদার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আল-আমীন সরদার। জেলার ৩০ জন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকের দিন ব্যাপী কর্মশালায় স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক দক্ষতা উন্নয়ন প্রচারণা ও প্রসারে তারা উদ্বুদ্ধ হবে।





