রাজশাহী

পুঠিয়া পৌরসভার সাবেক মেয়রের বাবার ইন্তেকাল

ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের বাবা আলী হোসেন খান (৭৮) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর ৫টার দিকে পুঠিয়া সদরের গণ্ডগোহালী এলাকার তার নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আল মামুন খান জানান, বুধবার দুপুর দুইটার দিকে গণ্ডগোহালী ঈদগাহ মাঠে তার বাবার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ