খুলনা

খুলনার কয়রায় যৌথ অভিযানে একটি পাইপগান উদ্ধার করেছে কোস্টগার্ড

সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনার কয়রায় যৌথ অভিযানে একটি দোনালা পাইপ গান উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)। আজ বৃহস্পতিবার(১২ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়,বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা, নৌ বাহিনী ও পুলিশ এর সমন্বয়ে কয়রা থানাধীন গাবুরা ইউনিয়নের ঘাগরামারি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ঐ এলাকার একটি মাছের ঘেরে মাচাঘর তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় একটি দুইনালা পাইপগান উদ্ধার করা হয়।

এসময়ে অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। দুষ্কৃতিকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতিকারীরা অস্ত্র ব্যবহার করে ঐ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের সৃষ্টি করতো বলে জানা যায়।

জব্দকৃত অবৈধ অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্থান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ