ঝিনাইদহ
কালীগঞ্জে কৃষকদলের কমিটি অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল


মানিক, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মিছিল হয়েছে।
মঙ্গলবার বিকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের পক্ষ থেকে এ মিছিলটি করা হয়। এতে শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন নব নির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক মো. মোকছুদুল মোমিন ও সদস্য সচিব মো. রবিউল।
ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী স্বাক্ষরিত এক চিঠিতে ৩১ সদ্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. মোকছুদুল মোমিনকে আহবায়ক ও মো. রবিউল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।





