রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন অবৈধ মাদকদ্রব্যসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২ নভেম্বর) সকাল ছয়টা থেকে রোববার (৩ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সময় তাদের কাছ ১৮০ গ্রাম গাঁজা, ৭৭টি ইয়াবা ও ১১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় ৯ মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ