রাজশাহী
পুঠিয়ায় অভিযানে আগ্নেয়াস্ত্র সহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার


পুঠিয়া প্রতিনিধিঃরাজশাহীর পুঠিয়ায় যৌথবাহিনীর অভিযানে দুইটি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাত দশটার দিকে উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে র্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুইটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া ও দুইটি ধারালো ছুরি করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে আলামতসহ বেলপুকুর থানায় অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।





