শালিখায় নবাগত ওসি’র সঙ্গে শালিখা সাংবাদিক ইউনিটির সৌজন্য সাক্ষাৎ


কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরা: মাগুরা শালিখা থানার নবাগত ওসি মোঃওলি মিয়ার সঙ্গে শালিখা সাংবাদিক ইউনিটি এর সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুর ১টার দিকে শালিখা থানায় তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।নবাগত অফিসার ইনচার্জ হিসাবে তিনি গত ৯/১০/২০২৪ ইং তারিখে যোগদান করেন শালিখা থানায়।সাক্ষাৎকালে নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোঃওলি মিয়া বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ।
পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি,ধর্ষণ,নারী নির্যাতন,বাল্যবিবাহ সহ সব অপরাধ কমে যাবে।পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।তিনি আরও বলেন,পুলিশ জনগণের বন্ধু আর জনগণের বন্ধু হিসেবে আমি সেবা করতে চাই। এ ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা সাংবাদিক ইউনিটি এর সভাপতি মোঃকামরুজ্জামান অন্তর, সাধারণ সম্পাদক মোঃরবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃজাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: রোকনুজ্জামান প্রচার ও দপ্তর সম্পাদক মোঃশামছুর রহমান,এবং সদস্য মোঃমিসকাত হোসেন সজীব,মাসুম মিয়া। নবাগত অফিসার ইনচার্জ আরো জানান শালিখা থানা এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমি বদ্ধপরিকর।শালিখা উপজেলার সর্বস্তরের মানুষকে সঠিক আইনি সহায়তা দেয়ার পাশাপাশি শালিখা থানা একটি মডেল থান পরিণত করতে নিবেদিত থাকব।





