ইতালিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নির্বাচন সম্পন্ন


ইতালি প্রতিনিধি: বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রথম গণতান্ত্রিক নির্বাচন ইতালিতে সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে সরাসরি এবং অনলাইন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। ইতালির বিভিন্ন শহরে বসবাসরত ভোটাররা এই নির্বাচনে অংশ নেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি, সাধারণ সম্পাদক, এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী নির্বাচন করেন।
নির্বাচনের মাধ্যমে ৩য় কাউন্সিলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ এম ফারদিন ইয়ামিন, সাধারণ সম্পাদক হিসেবে জানি আলম জনি, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছনাদ উদ্দিন হক। নির্বাচনে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে ভোট গ্রহণ করা হয়।
ভোটগ্রহণ চলাকালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রোমান জান্নাহ এবং প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন মিসেস খাদিজা। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন তালুকদার।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, এবং সাংগঠনিক সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ। পাশাপাশি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদও নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।





