রাজশাহী

পুঠিয়ায় ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ডালিম আটক

ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী ডালিম হোসেন(৩৮) কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী।গ্রেফতারকৃত আসামী বানেশ্বর পূর্ব পাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। শুক্রবার রাত আটটার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্ব পাড়া নামক এলাকায় অপারেশন চালিয়ে ৪০ কেজি গাজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়,মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য রাজশাহী বানেশ্বর পূর্ব পাড়া নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালানসহ অবস্থান করছে।

পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দল ঘটনাস্থলেগিয়ে জনৈক রাজিব হাসান মিলন এর বসত বাড়ীর দক্ষিনে আম গাছের নিচে পৌছে দুইজনকে গ্রেফতারের চেষ্টা কালে ১ জনকে হাতে নাতে আটক করে এবং অপর ১জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দকৃত ২টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

আসামি ডালিম সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। সে এবং পলাতক অজ্ঞাত আসামি দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, এ বিষয়ে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ