ঝিনাইদহ

কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মাহমুদুর রহমানের শুভেচ্ছা বিনিময়

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার যশোর থেকে কুষ্টিয়া যাবার পথে সকাল ১০ টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মাহমুদুর রহমান এ সময় কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কুশলাদি বিনিময় করেন।

এ সময় কালীগঞ্জে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আমার দেশ এবং বর্তমানে গ্রামের কাগজের কালীগঞ্জ প্রতিনিধি টিপু সুলতান, সমকালের প্রতিনিধি জামির হোসেন, সাবেক উচ্চ কন্ঠের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, বৈশাখি টিভির ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, মোহনা টিভির ঝিনাইদহ প্রতিনিধি সোহেল আহমেদ, যায়যায় দিনের ঝিনাইদহ প্রতিনিধি তারেক মাহমুদ, কালের কন্ঠের কোটচাদপুর প্রতিনিধি কাজী মৃদুল, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি হাবিব ওসমান, জিটিভির ঝিনাইদহ প্রতিনিধি ওলিয়ার রহমান, মানবকন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, কালের কন্ঠের প্রতিনিধি নয়ন খন্দকার, ইনকিলাবের প্রতিনিধি আশিকুর রহমান সোহাগ,আলোকিত বাংলাদেশের প্রতিনিধি হুমায়ুন কবির সোহাগ, নাগরিক টিভির ঝিনাইদহ প্রতিনিধি মিশন আলী, বীর জনতা কালীগঞ্জ প্রতিনিধি বাবুল আক্তার ও প্রতিদিনের সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি এম এ লিতুপ্রমুখ।

এছাড়াও মাহমুদুর রহমানকে ফুল দিয়ে আরো শুভেচ্ছা জানায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জামায়াত ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার আমির মাওঃ আবু তালিব ও মাওঃওলিয়ার রহমান সহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মাহমুদুর রহমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবারকালে কালীগঞ্জে সময়িক যাত্রাবিরতিতে তিনি স্থানীয় সাংবাদিক, বিএনপি এবং জামায়াতের ইসলামীর নেতৃবৃন্দরা তার সাথে শুভেচ্ছা বিনিময় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই বিভাগের আরও সংবাদ