মাগুরা

পূজায় কেউ বিগ্ন ঘটানোর চেষ্টা করলেই ব্যবস্থা: প্রেস সচিব

মতিন রহমান, মাগুরা: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধমীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাগুরার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকার ড. মুহাম্মদ ইউনূসের প্রস সচিব মো. শফিকুল আলম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে তিনি পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন হিন্দু ভাই বোনদের পূজা উৎসবে কেউ যদি বিগ্ন ঘটাতে আসে তবে কেউ পার পাবে না।

দূর্গাপূজা উপলক্ষে মাগুরার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় শহরের জামরুলতলা পূজা মন্ডপে এসে প্রেস সচিব আরও বলেন ,আমাদের সরকারের কড়া ম্যাসেজ হিন্দু ভাই বোনদের এই পূজায় কেউ যদি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাকে আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না এবং সাথে সাথে তাকে এরেস্ট করা হবে ।

এই বিভাগের আরও সংবাদ

এসময় প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ , মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু সহ আরো অনেকে । উল্লেখ্য , এবছর মাগুরা জেলায় মোট ৫৬০টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ।

এই বিভাগের আরও সংবাদ