ঢাকা

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে সরকার কর্তৃক প্রদত্ত অনুদান বিতরণ

রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে সরকার প্রদত্ত অনুদান বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৩ অক্টোবর ) সকাল এগারটার দিকে ধামরাই উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শ্রী প্রশান্ত বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সরকার কর্তৃক অনুদান বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক সাংবাদিক রনজিত কুমার পাল,ধামরাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের আহবায়ক শ্রী জগদীশ চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী নেপাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শ্রী দেবাশীষ চৌধুরী সহ ধামরাই উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও সাংবাদিকবৃন্দ। ধামরাই উপজেলার ১৯৬টি পূজা মন্ডপের কর্মকর্তাদের মাঝে ৫০০ কেজি করে চালের ডিউ লেটার মাধ্যম বিতরন করা হয়।

শারদীয় দুর্গাপূজার সরকার কর্তৃক বরাদ্দকৃত প্রতি মন্দিরের জন্য ৫০০ কেজি করে চাউল এর ডিউ লেটার বিতরন উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শ্রী প্রশান্ত বৈদ্য।

উল্লেখ্য- আরো ৩/৪টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মন্দিরের অনুদান বরাদ্দের জন্য আবেদন পাঠানো হয়েছে বলে জানানো হয়। এছাড়া ধামরাই উপজেলার ৩৫টি পূজা মন্ডপে প্রতিটি পূজা মন্ডপের জন্য ১০০০০/ দশ হাজার টাকা সরকারি বরাদ্দ হয়েছে তাদের তালিকা পাঠানো হয়েছে বলে জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ