মাগুরা

মাগুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হলেন সাবেক ফুটবলার শরীফ আজিজুল

মতিন রহমান, মাগুরা: মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি হয়েছেন সাবেক ফুটবলার শরীফ আজিজুল হাসান (মোহন শরীফ)। তিনি শহরের ঐতিহ্যবাহী শরিফ পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি কাজী সালাহউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভাপতি সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মোট ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাধারণ সম্পাদক মহসিন আলী, সৈয়দ বারিক আনজাম সহসভাপতি, মো: শহিদুল ইসলাম কোষাধ্যক্ষসহ অন্যান্যদের মধ্যে শহিদুল ইসলাম (শাহী) কাজী সানাউল হক (তন্ময়), মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, আব্দুর রহিম, গোলাম জাহিদ, মো: নুর ইসলাম, মো: কামরুজ্জামান ও কাজী রেজওয়ান হোসেন সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিক নির্দেশনা অনুযায়ী মাগুরা জেলার ফুটবলসহ ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সহ সদস্যরা।

এই বিভাগের আরও সংবাদ