রাজধানী

ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে জরিমানা প্রায় ৩৬ লাখ

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ৮৭০টি মামলা এবং প্রায় ৩৬ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এই বিভাগের আরও সংবাদ

এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রোববার (২২ সেপ্টেম্বর) ৮৭০টি মামলা এবং ৩৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৬০টি গাড়ি রেকার করা হয়েছে। জরিমানাকৃত টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের নিকট থেকে ৮ লাখ ৬২ হজার ৫৫০ টাকা আদায় করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাত-দিন কাজ করছে।

এই বিভাগের আরও সংবাদ