মাগুরা
শালিখা সাংবাদিক ইউনিটের মাসিক ও এক জরুরি সভা অনুষ্ঠিত


কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরা: মাগুরার শালিখা উপজেলার “সাংবাদিক ইউনিটের”প্রধান অফিস উপজেলার সীমাখালী বাজারে শালিখা সাংবাদিক ইউনিটের অফিস কক্ষে মাসিক ও এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে ২০/০৯/২০২৪ইং বিকাল ৪টায় সভা শুরু হয়। আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন শালিখা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃকামরুজ্জামান অন্তর।তিনি দেশের বর্তমান উদ্ভুদ্ধ পরিস্থিতি এবং ছাত্র জনতার মাধ্যমে দেশের স্বাধীনতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনের সহ সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম এবংঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা সাংবাদিক ইউনিটের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান,দপ্তর সম্পাদক মোঃ জিহাদুল হাসান,প্রচার সম্পাদক মোঃশামছুর রহমান,,ও সদস্য মোঃসোহেল রানা,মোঃমাসুম রানা সহ মোঃ মিসকাত হোসেন সজীব প্রমুখ।





