Uncategorized

বগুড়ার শেরপুরে পিকআপসহ ৬টি মহিষ লুট

উত্তম সরকার, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের শুখানগাড়ী এলাকায় পিকআপসহ ৬টি মহিষ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ১৫ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ৯ টায় চালককে পিটিয়ে আহত করে পিকআপটি নিয়ে পালিয়ে যায়। লুটকৃত মহিষের মূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গোদারবাগ গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. তোজাম (৪৫) গত ১৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার জামতৈল হাট থেকে ৬টি বকনা মহিষ ক্রয় করে। পরে পিকআপযোগে কাজিপুরে যাওয়ার পথে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের শুখানগাড়ী এলাকায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের সামনে রাত সাড়ে ৯ টার সময় একদল দুর্বৃত্ত রাস্তায় সিএনজি ও গাছ ফেলে পিকআপটি গতিরোধ করে। দুর্বৃত্তরা পিকআপ চালক ও তার সহকারীকে মারপিট করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এই বিভাগের আরও সংবাদ

এ ঘটনার পরপরই পথচারী ইউনিলিভার কোম্পানীর এক সেলসম্যানকে পথরোধ করে ৮৫ হাজার টাকা ও অপর পথচারী রানীরহাট এলাকার আতাউর রহমানের ছেলে সোহেল রানার কাছ থেকে একটি ৬ হাজার টাকা মূল্যের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে মো. তোজাম বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর এসআই আমিনুল ইসলাম বলেন, লুট হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। লুট হওয়া মহিষগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও সংবাদ