পুঠিয়ায় সাবেক এমপি অ্যাডঃ নাদিম মোস্তফার শোক সভা


ব্যুরো রাজশাহীঃ পুঠিয়া-দুর্গাপুরের সাবেক এমপি প্রয়্যত অ্যাডঃ নাদিম মোস্তফা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সকল ছাত্র আত্মার মাগফেরাত কামনা, শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে পুঠিয়া উপজেলা বিএনপির উদ্যোগে, পুঠিয়া উপজেলা শাখার বিএনপির সাবেক সভাপতি মো: আমিনুল ইসলাম মিন্টু, সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত নাদিম মোস্তফার সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাড. নুরুন্নাহার পারুল,প্রয়াত নাদিম মোস্তফার পুত্র জুলফিকার নাঈম বিস্ময়, বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা বিএনপির আহবায়ক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনছুর রহমান মাস্টার, বেলপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রজব আলী, দুর্গাপুর বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, বিএনপি রাজশাহী জেলা শাখা সদস্য মতিউর রহমান, বিএনপির রাজশাহী জেলা শাখা সাবেক সহ সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, এসএম আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু, যুবদল নেতা রফিকুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়াজিউদ্দীন মোহাম্মদ সাইফুল্লাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুল হক আসাদ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, বানেশ্বর সাবেক ভিপি রায়হানুল হক রায়হান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক নাজমুল হুদা বাবু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান খলিল, পৌর যুবদলের সাবেক সভাপতি আরিফুল হক রুবেল, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াসিমুল বারী, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ফারুক রায়হান, উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক আহবায়ক রিপন রেজা, পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা পলান সরদার সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





