ঝিনাইদহ
ঝিনাইদহ কালীগঞ্জে ১ হাজার ১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বাদশা সোলায়মান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
বুধবার ভোররাতে কালীগঞ্জ পৌরসভা কাঁঠালবাগান থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাদশা সোলায়মান কালীগঞ্জ শহরের কাঠালবাগান এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
র্যাব জানায়, কালীগঞ্জের কাঠালবাগানে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়।র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই গ্রামের বাদশা সোলায়মানকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ১২ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।





