ঝিনাইদহ
কালীগঞ্জে কৃষকদের মাঝে মাসকলাই ও পেয়াজ বীজ বিতরন


নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদের মাঝে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেয়াজ ফসলের আবাদ বাড়ানোর জন্য বিনামুল্যে বীজ,সারসহ উপকরন বিতরন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান উপস্থিত থেকে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: মাহবুব আলম রনি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাসান সাজ্জাদ ,কৃষি সম্প্রসারন অফিসার আক্তারুজ্জামান মিয়া প্রমুখ।
২০২৪-২৫ অর্থ বছরে খরিচ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই ও গ্রীষ্মকালীন পেয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৩০০জন কৃষককে মাসকলাই বীজ,সার এবং ৭০০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেয়াজ বীজ ও সার বিতরন করবে।





