কুড়িগ্রাম

রাজারহাট সাপের দংশনে যুবকের মৃত্যু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে বিষাক্ত সাপের দংশনে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান,রবিবার রাতে উপজেলা সদরের কেন্দ্রা মৌজার নুর ইসলামের পুত্র লিমন মিয়া (২৫) স্থানীয় টগরাইহাট বাজারে একটি দোকানের পিছনে প্রসাব করতে যায়।

এসময় তাকে একটি বিষধর সাপ দংশন করে। বিষে মহুর্তের মধ্যে ওই যুবকের শরীর নীলাভাব হয়ে যায়। পরিবারের লোকজন তাকে আশংকা জনক অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজারহাট থানার অফিসার ইনর্চাজ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

এই বিভাগের আরও সংবাদ