রাজধানী

আরাফাতের গ্রেপ্তারে মিষ্টি নিয়ে গুলশান থানায় হিরো আলম

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার হওয়ায় মিষ্টি নিয়ে গুলশান থানায় রওয়ানা হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বরাতে আলোচনায় উঠে আসা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে হিরো আলম জানান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নামে হত্যাচেষ্টা মামলা করবেন।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে গত বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক।

এবার নতুন করে সেই প্রসঙ্গ হিরো আলম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।

এই বিভাগের আরও সংবাদ