Uncategorized

বেসামরিক জনগণের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত

বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার কর্তৃক বেসামরিক জনগণকে দেয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার ২৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: জহিরুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

প্রজ্ঞাপনে বলা হয়, বিগত ২০০৯ সালের ০৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ০৫ আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো এবং তাদেরকে আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

The Arms Act, 1878 (Act XI of 1878) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ