মাগুরা
গণহত্যার বিচার চেয়ে মাগুরায় ইসলামী আন্দোলনের সমাবেশ


মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও দূনীর্তিবাজদের শাস্তি ও বিচারের দাবি করে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (২৪ আগষ্ট) বিকালে ঢাকা- মাগুরা মহাসড়কের ভায়না মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার ও মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তোফা কামাল।
এছাড়াও বক্তব্য দেন হাফেজ মনিরুজাজামান, মাওলানা নাজিরুল ইসলামসহ আরও অনেকে। এসময় ইসলামী আন্দোলনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





