ঝিনাইদহ

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা ও শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি :বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি আলোচনা সভা ও শোভাযাত্রা করেছে । মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিটের দিকে শহরের ফয়লা রোডের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতীর বক্তব্য প্রদান করেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হুসাইন ।

এ সময় বিশেষ অথিতী হিসাবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জাঙ্গাগীর আলম , উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক টিপু সুলতান রনি , মাসুদ রানা ,তৌফিকুর রহমান কাজল উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন , উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক আজিজুল ইসলাম লষ্কর , পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহীন লষ্কর , কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান প্রমুখ ।

আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে শোভা যাত্রা বের হয় । শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় ।

এই বিভাগের আরও সংবাদ