Uncategorized

পুলিশের কার্যক্রম স্বাভাবিক, হারুন-বিপ্লবসহ কাজে ফেরেনি অনেকেই

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে আত্মগোপনে থাকা পুলিশের কর্মবিরতির পর দেশের সব থানায় কার্যক্রম শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার ১০ দিনের মাথায় সারা দেশে পুলিশের কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়েছে।

তবে এ অবস্থায় পুলিশের বেশিরভাগ কর্মকর্তা কাজে যোগ দিলেও অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হারুন অর রশীদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কয়েকজন বিতর্কিত কর্মকর্তার খোঁজ মিলছে না। পাশাপাশি অন্তত ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সারা দেশে আরও অনেক পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি।

এই বিভাগের আরও সংবাদ

এ ছাড়া, সাধারণ পুলিশ সদস্যদের অনেকে অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে এখনও থানায় আসছেন না। শনিবার এমন চিত্রই দেখা যায়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শিগগিরই পুলিশের এসব কর্মকর্তারা কাজে যোগ দেবেন। এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্য কাজে যোগদান করেননি সেটি নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে। আগামীকাল রোববারের মধ্যে সংখ্যাটি পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে নব্বই ভাগের বেশি পুলিশ সদস্য তাদের নিজস্ব ইউনিটে যোগদান করেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের বিতর্কিত অনেক পুলিশ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় হয়েছে হত্যা মামলা। তারা কাজে যোগদান করবেন কি না সেটিও কেউ নিশ্চিত করতে পারছে না।

এই বিভাগের আরও সংবাদ