মাগুরা
মাগুরায় বিএনপির আলোচনা সভা ও দোয়া


মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মাগুরা সদর উপজেলা গোপালগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গোপালগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা আফফান মোল্যা বাবলু, মোকাম্মেল হোসেন, ইয়াকুব বিশ্বাস সহ দক্ষিণ মাগুরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির মৃধা, গণঅধিকার পরিষদের খাইরুল আলমসহ দক্ষিণ মাগুরা বিএনপি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা কোটা সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। এছাড়াও সবাই শান্তি শৃঙ্খলা ভাবে থাকা এবং দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।





