মাগুরা

মাগুরায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর ও হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: দেশব্যাপী ৫ই জুলাই সংখ্যাঘুদের ওপর চালানো হামলা, হুমকি-ধমকির নিরব চাদাবাজি, অগ্নিসন্ত্রাসের বিরোধে প্রতিবাদে মাগুরা শহরের চৌরাঙ্গী মোড়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

রোববার বিকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল। মিছিলটি শহর ঘুরে আবার চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে যোগ দেন জেলা সদরসহ তিন উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সনাতনী মানুষ। বিক্ষোভে সনাতন ধর্মলম্বলীরা বিভিন্ন অসাম্প্রদায়িক ও দাবি তুলে ধরে বিভিন্ন প্ল্যা-কার্ড প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিলে সারা দেশে হিন্দুদের উপর আক্রমনের তীব্র নিন্দা জানিয়ে অংশগ্রহনকারী সনাতন ধর্মাবলম্বীরা বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও সংবাদ

সমাবেশ থেকে তারা বলেন, স্বাধীন দেশের নাগরিক হয়েও কেন বারবার হিন্দুরা হামলা, আক্রমনের শিকার হবে? এমন প্রশ্নের জবাব চেয়ে মিছিলে নেমেছে সনাতনী তরুন,তরুনী বৃদ্ধসহ প্রায় সব বয়সী মানুষ। তাদের দাবি, সংখ্যালঘু হিসেবে পূর্ন নাগরিক সুবিধার কথা তুলে মর্যদা চান।

সাধারণ সনাতনী সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূতিতে যোগদেন হাজারো মানুষ। সবাই এদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ