মাগুরা

মাগুরায় সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

মতিন রহমান, মাগুরা: দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। রোববার রাতে মাগুরা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন মাগুরা জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ও মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বরকত আলী। মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এছাড়াও গণঅধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও সংবাদ

সভায় নেতারা বলেন, দেশে চলমান পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ সবসময়ই জনগণের পাশে থাকবে। সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করবে। যেকোনো বিশৃঙ্খলায় তারা ঘৃনা প্রকাশ করেন একইসাথে ও দুঃখ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ