শীর্ষ নিউজ

বঙ্গভবনে ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নাম জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সরকারের প্রধানসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে।

এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস।

এই বিভাগের আরও সংবাদ

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিয়ে বঙ্গভবনে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তবে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাত ৯টায়।

ড. ইউনূসের গাড়িবহর প্রবেশের পর বঙ্গভবনে প্রবেশের পথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সেনা সদস্যরা। এছাড়া ড. ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে বঙ্গভবনের সামনে উল্লাস করতে দেখা গেছে সমর্থকদের।

এই বিভাগের আরও সংবাদ