Uncategorized

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল নগরীর ষোলশহর এলাকা অতিক্রম করার সময় শিক্ষামন্ত্রীর বাসায় এই হামলা করা হয়। এ সময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিক্ষোভকারীরা মন্ত্রীর বাসভবনে হামলা করেছে বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

এই বিভাগের আরও সংবাদ

নগরীর পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এসআই তৃষা দাস সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রীর বাসায় হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’

মন্ত্রীর চাচাতো ভাই মেজবাউদ্দিন নোবেল বলেন, ‘২০০-২৫০ বিক্ষোভকারী মন্ত্রীর বাসভবনের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাসার সামনে থাকা একটি পাজেরো জিপসহ আরো গাড়ি ভাঙচুর করে। এরপর বৈঠকখানার জানালার কাচ, ফুলের বাগান তছনছ করে। এ সময় মন্ত্রীর মা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বাসায় ছিলেন।’

এই বিভাগের আরও সংবাদ