শিক্ষাশীর্ষ নিউজ
‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক শিক্ষার্থীদের


শিক্ষার্থী হত্যার বিচারসহ নয় দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হলো।
এ ছাড়া শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল করবেন শিক্ষার্থীরা।





