আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি ইসরাইলের প্রধানমন্ত্রী

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৫ জুলাই) অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যলয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসভবনের কাছের এক চিকিৎসাকেন্দ্রে সারারাত অবস্থান করেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিওবার্তা দেন নেতানিয়াহু।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় জানান, গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েন এ নেতা। তবে এখন ভালো বোধ করছেন। তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার ও বেশি পানি পানের পরামর্শ দেন।

এই বিভাগের আরও সংবাদ