আন্তর্জাতিক

ফ্রান্সে ১৮২ আসন পেয়ে বাম ফ্রন্টের জয়লাভ

ফ্রান্সের পার্লামেন্ট নির্বচনে দেশটির বাম নিউ পপুলার ফ্রন্ট জোট ১৮২ আসন পেয়ে জয়লাভ করেছে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনে অন্যদের সমর্থন নিতে হবে তাদের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণনার উদ্ধৃতি দিয়ে লে মন্ডে একথা জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

প্রেসিডেন্ট এনসেম্বল জোট ১৬৮টি আসন পেয়ে এ নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে। ডানপন্থী ন্যাশনাল র‌্যালি পার্টি ১৪৩ আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

সংবাদপত্রে পরিবেশিত খবর অনুযায়ী, নতুন সংসদে রক্ষণশীল রিপাবলিকানরাও অন্তর্ভুক্ত হবে। নির্বাচনে তারা ৪৫টি আসন জিতেছে। এছাড়াও নতুন জাতীয় পরিষদে বিভিন্ন ছোট ডান ও বাম জোটের ৩৯ জন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে।

তবে নির্বাচনে কোন প্রধান রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় নতুন সরকার গঠনে জটিলতার সৃষ্টি হয়েছে। এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল আজ সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্টের জোট হেরে যাওয়ার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ৯ জুন পার্লামেন্ট নির্বাচনের সময় নির্ধারণ করেন। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ জুন এবং দ্বিতীয় দফার নির্বাচন ৭ জুলাই অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ