বিশেষ সম্মাননা পেলেন শেখ রুবেল আহমেদ


সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন শেখ রুবেল আহমেদ। করোনা কালিন সময়ে প্রবাসীদের পাশে থেকে সহযোগিতা করে অনেক ভালোবাসা অর্জন করেছেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী শেখ রুবেল আহমেদ। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মদিনা সৌদি আরব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সম্মাননায় তিনি ভূষিত হন।
সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন,আরও উপস্থিত বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার, প্রধান বক্তা ছিলেন, সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চ্যানেল আই এর সিনিয়র সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, মোশারফ শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী সায়েদ আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী শাহ মোঃ লিটন।
মদিনা বাংলাদেশ কমিউনিটি র সাধারণ সম্পাদক মাহমুদ মিলন,সাংবাদিক আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।বক্তব্যে শেখ রুবেল আহমেদ বলেন,আমি একজন প্রবাসী আমি সবসময় প্রবাসীদের ভালোবাসি যতদিন বেঁচে থাকবো তাদেরকে নিয়ে কাজ করব, যে কোন বিপদে আপদে তাদের পাশে থাকবো।।





