মাগুরা

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরায় র‍্যালী ও সমাবেশ

মতিন রহমান, মাগুরা: বিএনপির চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করে মাগুরা জেলা বিএনপি। বুধবার (৩জুলাই) দুপুরে শহরের ইসলামপুর পাড়ায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা বিএনপির আহবায়ক মোঃ আলী আহম্মদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ত্রান ও পুনর্বাসন সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন খান ও মিথুন রায় চৌধুরীসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসেন।

সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। সমাবেশের আগে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহরের চৌরঙ্গীর মোড় ঘুরে বিক্ষোভ মিছিল ও র‍্যালি নিয়ে সমাবেশ স্থলে যোগ দেয়।

এই বিভাগের আরও সংবাদ