মাগুরা

মাগুরায় ২০ লাখ টাকার গাঁজা সহ মাদক কারবারী আটক

মতিন রহমান, মাগুরা: মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা সহ পলাশ মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদরের শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. কামরুজ্জামান সহ অন্যান্য পুলিশ সদস্যরা এই অভিযান চালিয়ে প্রায় ২০লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী পলাশ মন্ডল সিংহডাঙ্গা গ্রামের মন্নাফ মন্ডলের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী রাসেল জানান, মাদকদ্রব্য নির্মূল অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পুলিশ অভিযান চালিয়ে পলাশ মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধারকৃত গাঁজার দাম আনুমানিক প্রায় ২০লাখ টাকা। দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল পলাশ। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ