বাগেরহাট
মোংলায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার


সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি : নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিঁখোজ জেলে মহিদুল শেখ (২৪) মরদেহ উদ্ধার করেছ নৌ পুলিশ।
আজ শুক্রবার (২৮জুন) সকালে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে ভাসতে দেখে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, সকালে মোংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলে মরদেহটি ভাসতে দেখা যায় । নিহতের ভাই মহিদুলের লাশের পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য বাগেরহাট প্রেরণ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





