বাগেরহাট

মোংলায় নৌকা ডুবি, জেলে নিখোঁজ

সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি: নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মহিদুল শেখ (২৪) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। আজ বৃহস্পতিবার মোংলা বঙ্গবন্ধু ঘষিয়াখালী নৌ চ্যানেলে এ নৌকা ডুবি ঘটনা ঘটে। নিখোঁজ মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার রশিদ শেখের ছেলে। নিখোঁজ মহিদুলের খোঁজে নদীতে তল্লাশি অভিযান করছে ফায়ার সার্ভিস ও মোংলা নৌ পুলিশ।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানায়, মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ, নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ওই রুট দিয়ে যাওয়া লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়।

এ ঘটনায় নৌকায় থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ (২৪) নিখোঁজ রয়েছে। নিখোঁজ মহিদুলের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশর টিম উদ্ধার কাজ পরিচালনা করছে।লাইটার জাহাজটিকে আটক করা না গেলেও তাকে শনাক্তকরণের কাজ চলমান রয়েছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ