তরঙ্গ নিউজ এর খুলনা ব্যুরো প্রধানের স্ত্রীর ইন্তেকাল


বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘তরঙ্গ নিউজ ‘ এর খুলনা ব্যুরো প্রধান ও ইংরেজি দৈনিক ‘দি নিউ নেশন’ পত্রিকার খুলনা দক্ষিণ প্রতিনিধি খান মোঃ আহছানুল আমীন ( জর্জ ) -এর স্ত্রী মোসাঃ তাসলিমা আক্তার ২৩ জুন রবিবার বেলা ১২ টা ৪০ মিনিটের দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল কাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর ।
এর আগে তাসলিমা আক্তার হার্টের সমস্যা হওয়ার কারণে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে বহির্বিভাগে একজন হার্ট স্পেশালিস্টকে দেখানো হয়। তাঁর শারীরিক অবস্থার একটু উন্নতি হয়।
পরে গত ১৭ জুন সোমবার ( ঈদুল আযহার দিনে ) তিনি জ্বরে আক্রান্ত হন। পরে ২৩ জুন শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এক পর্যায়ে তাঁর হার্ট এ্যাটাক হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র পুত্র সন্তান, আত্মীয় -স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
২৩ জুন রবিবার বাদ মাগরিব দৌলতপুরস্থ দক্ষিণ পাবলা জামে মসজিদের সামনে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং খালিশপুরস্থ গোয়ালখালী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমার জন্য তাঁর স্বামী, ছেলে এবং আত্মীয় -স্বজনদের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে ।





