দিনাজপুর
ঘোড়াঘাটে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ফুলেল শুভেচ্ছা


ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমকে ঘোড়াঘাট সরকারি কলেজ ও উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো কালে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এ মনিরুল ইসলামসহ কলেজের প্রভাষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক স্বরূপ কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী বৃন্দ।





