ঘোড়াঘাটে ঈদের চাল পাচ্ছেন ২১৯৮৮ জন কার্ডধারী


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাসহ ৪টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় ২১৯৮৮ জন কার্ডধারী ১০ কেজি করে চাল পাচ্ছেন।
এ বছর ঘোড়াঘাট পৌরসভায় ১৫.৪০০ মে.টন, সিংড়া ইউনিয়নে ৬১.৪৫০ মে.টন, বুলাকীপুর ইউনিয়নে ৫৭.৫৫০ মে.টন, পালশা ইউনিয়নে ৫৬.৬৭০ ও ঘোড়াঘাট ইউনিয়নে ২৮.৮১০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ৫ হাজার ৭৫৫ জন কার্ড ধারীর মধ্যে প্রথম দিনে ৬ থেকে ৯ ওয়ার্ডের ২৮৯০ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বুলাকীপুর ইউপি চেয়ারম্যান ছদের আলী, ইউপি সচিব আহাসানুল হক সরকার, ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার মো. রফিকুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ অনেকে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়া জানান, পৌরসভাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারের উপস্থিতিতে হৃতদরিদ্র অসহায় কার্ডধারী মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হবে।





