Uncategorized

বেনজীরের কালো টাকা নিয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কালো টাকা সাদা করতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. রহমাতুল মুনিম। বেনজীর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ফৌজদারি ও আইনি প্রক্রিয়ার বিষয়।

শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

এই বিভাগের আরও সংবাদ

রহমাতুল মুনিম বলেন, বেনজীরের বিষয়টি তো কেসের (মামলা) মধ্যে পড়ে গেছে। এত ঢালাওভাবে আমরা এটাকে বলতে চাই না।

এই বিভাগের আরও সংবাদ